মেট্রো রেলের টিকিট কেনার নিয়ম (How to buy a metro rail ticket)

How to buy a metro rail ticket
How to buy a metro rail ticket

মেট্রো রেলের টিকিট কেনার নিয়ম

প্রায় ১ যুগ প্রতিক্ষার অবসান হতে চলছে আজ। বহু প্রতীক্ষিত ঢাকা মেট্রো রেল আজ বুধবার উদ্বোধন হয়ে যাচ্ছে এবং আগামী কাল থেকে যথা নিয়মে যাত্রীদের চলাচলের জন্য অনুমতি দেয়া হবে। সবার একটা কমন প্রশ্ন মেট্রোরেলের ভাড়া ও মেট্রো রেলের টিকিট কেনার নিয়ম নিয়ে। এ বিষয়ে খুঁটিনাটি তথ্য নীচে দেয়া হলো।

উত্তরার দিয়াবাড়ির মেইন স্টেশন থেকে এই সার্ভিসটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই প্রথম যাত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রী নিজে টিকিট কেটে দিয়াবাড়ি থেকে রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত ল্যান্ডিং স্টেশনের উদ্দেশ্য যাত্রা শুরু করবেন।

কত কিলোমিটার চলবে মেট্রোরেল?

ডিএমটিসিএল - ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited) এর তথ্য অনুযায়ী, রেল পরিষেবা প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও রুটের মধ্যে চলাচল করবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আজ। 

টোটাল ১১.৪৫ কিলোমিটার পথে যাতায়াত করবে। এই ছোট ট্রিপ এ থাকবেনা কোন স্টপেজ।

মেট্রোরেলের ভাড়া কত (Dhaka Metro Rail Ticket Price)?

প্রায় সাড়ে এগারো কিলোমিটার (১১.৪৫) যাতায়াতের জন্য ভাড়া নির্দ্ধারণ করা হয়েছে ৬০ টাকা, আর সময় লাগবে – ১০ মিনিট ১৫ সেকেন্ট। 

Dhaka Metro Rail Ticket Price
Dhaka Metro Rail Ticket Price

মেট্রোরেলের সময়সূচী (Dhaka Metro Rail Schedule)

প্রত্যহ সকাল ৮টা দুপুর ১২টা দিনে মোট ৪ ঘন্টা যাত্রীরা চলালের সুযোগ পাবেন। পরবর্তীতে এই সময়সূচী আরো বাড়ানো হবে। 

উত্তরা ও আগারগাঁও উভয় স্টেশন   মেট্রোরেল   কার্ড কেনা যাবে। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের টিকিটিং সিস্টেম এ থাকছে আধুনিকতা, মানে এই সার্ভিসে থাকছেনা প্রচলিত কাগজের টিকিট। থাকছে অত্যাধুনিক চিপ সম্বিলিত স্মার্ট কার্ড সিস্টেম। 

প্রথম দিকে দুই ধরনের কার্ড দেয়া হবেঃ

১. স্থায়ী কার্ড ও

২. একক  (Single Journey) যাত্রা কার্ড।

কোথায় পাওয়া যাবে মেট্রোরেল কার্ড (Where to Buy Metrorail Ticket?

উদ্বোধনের পর থেকে মেট্রো রেল স্টেশনগুলিতে কার্ড সংগ্রহ করা  যাবে (বর্তমানে দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশন) এবং পরবর্তিতে  কয়েকটি বিক্রয় এজেন্টের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে হবে। 

মেট্রোরেল কার্ডের  মূল্য (Metro Rail Ticket Price)

রিচার্জের ভিত্তিতে ১০ বছর মেয়াদি কার্ড এর  মূল্য ধরা হয়েছে ২০০টাকা। ১০ বছর মেয়াদি কার্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে যা শুরু হবে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে। একজন যাত্রীর জন্য তার ব্যক্তিগত যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, বাবা মায়ের নাম, এনআইডিকার্ড, ব্যক্তিগত মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য পূরণ করে কার্ড সংগ্রহ করতে হবে।

সিঙ্গেল জার্নি (Metro Rail Single Journey Card) কার্ডের জন্য নিবন্ধন দরকার হবে না।

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ধরা হয়েছে ২০টাকা, পরবর্তিতে প্রতি ২ কি.মি. এর জন্য যোগ হবে ১০ টাকা করে। যাত্রার শুরুতে যাত্রীরা স্টেশন থেকে সংগ্রহ করবেন এবং যাত্রা শেষে কার্ডটি জমা দিয়ে যাবেন। এই কার্ড একবার ব্যবহারের পর এর ভেলেডিটি আর থাকবেনা। 

স্টেশনে বসানো টিকিট অফিস (TOM) মেশিনের সাহায্যে মেট্রোরেল কার্ড সংগ্রহ করা যাবে। 

TOM Matchine


আশা করি, মেট্রোরেলের টিকিট কেনার নিয়ম সম্পর্কে  কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি, পাশাপাশি আশাবাদ থাকলো এই পরিসেবার মাধ্যমে ঢাকাবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার একটি সমাধান হবে। 

Post Tags: 

মেট্রোরেল ভাড়া, মেট্রোরেল প্রকল্প, মেট্রোরেল, ঢাকা মেট্রোরেল, metro rail, metro rail dhaka, dhaka metro rail, bangladesh metro rail, metro rail Bangladesh, metro train bangladesh, metro rail in bangladesh, metro rail project, metro rail bd, TOM Matchine


KR RAHMAN

Blogger, market research, freelancing

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন