ফেসবুক গ্রুপ কি? গ্রুপের কিছু সাধারন নিয়মাবলী (What is Facebook Groups) - krrahman

ফেসবুক গ্রুপ কি (What is Facebook Group)? –এটি একটি কমন প্রশ্ন যা আমরা প্রতিদিন বিভিন্ন ব্লগ বা প্রশ্নত্তোর সাইটগুলোতে দেখতে পাই। বিজনেস্ এর জন্য  ফেসবুক গ্রুপ খোলার নিয়ম- জানা ও সে অনুযায়ী  আপনার একটি Best Facebook Groups for Business তৈরী ও পরিচলনা করা অত্যান্ত  জরুরী। কিন্তু সবকিছুর আগে বিষয়টি সম্পর্কে একটি কনসেপ্টচুয়াল আইডিয়া দরকার।

What is facebook group

ছোট-বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা ফেসবুক পেজ তৈরী করতে জানি। কিন্তু গ্রুপ খোলা বা জয়েন করার ব্যাপারে মানুষ ততটা আগ্রহী নয়। 

 ফেসবুক গ্রুপ কি (What is Facebook Group)?

ফেসবুক গ্রুপ হচ্ছে - ফেসবুকের একটি ফিচার যার মাধ্যমে সমমনা মেম্বারদের একই প্ল্যাটফর্মে জড়ো করা যায়। গ্রুপ সাধারণতঃ  বিষয়ভিত্তিক হয়ে থাকে যেমন, ব্ল্যাড ডোনেসন গ্রুপ, এ্যাফেলিয়েটা মার্কেটিং গ্রুপ। যদি আমরা একটি ব্লগিং গ্রুপের কথা বলি তবে এখানে যারা ব্লগিং করেন বা ব্লগিং ভালোবাসেন তারাই জয়েন করবেন। গ্রুপে পণ্য বা সেবা বিক্রির সুবিধা সবচাইতে বেশী।

এখানে এক বা একাধিক এ্যাডমিন থাকতে পারে এবং তাদের এ্যাডমিনিসিট্রেটি রয়েছে, তারা চাইলে যে কোন মেম্বারকে গ্রুপ থেকে বেড় করে দিতে পারে। 

বিভিন্ন ধরণের ফেসবুক গ্রুপ (Types of Facebook Groups)

ফেসবুক পেজের মতো ফেসবুক গ্রুপ কিন্তু সকলের জন্য উন্মুক্ত নয়। এখানে বিভিন্ন Privacy Options অপশন রয়েছে যেমন;

ফেসবুক পাবলিক গ্রুপ (Facebook Public Group)

এখানে যে কেউ এর কনন্টেগুলো দেখতে পারে যদি সে ঐগ্রুপে জয়েন নাও করে থাকে। চাইলে যে কেউ এর মেম্বার হতে পারে, তাদের কনটেন্ট শেয়ার করতে পারে এমনকি অন্য কাউকের এর মেম্বার হওয়ার জন্য ইনভাইটও করতে পারে। 

ফেসবুক ক্লজড গ্রুপ (Facebook Closed Group)

শুধু গ্রুপ মেম্বাররাই এইসব গ্রুপের কনন্টেটগুলো দেখতে পারে। যে কেউ এই ধরনের গ্রুপ খুঁজে জয়েন হতে পারেন কিন্তু মেম্বার না হলে এখানের কোন কনন্টেট দেখতে পারবেননা। 

ফেসবুক সিক্রেট গ্রুপ (Facebook Secret Group)

এই ধরনের গ্রুপগুলো সাধারনতঃ সার্চ করে পাওয়া যায়না, যতক্ষণ   পর্যন্ত না আপনাকে অন্য কেউ এই গ্রুপে এ্যাড না করাবে। এসব গ্রুপের কনন্টেট পাবলিক হিসেবে শেয়ার করা যায় না। 



ফেসবুক গ্রুপের সুবিধা সমূহ (Benefits of Facebook Groups)

ফেসবুক বিজনেস গ্রুপ পরিচালনা ও এগুলোতে জয়েন করার কতিপয় সুবিধা নিম্নে সংক্ষিপ্তাকারে তুলা ধরা হলোঃ

১. এখানে টার্গেটেড অডিয়েন্স পাওয়া যায়। যেহেতু গ্রুপগুলো বিষয়ভিত্তিক হয়ে থাকে, তাই এখানে সমগোত্রীয় ব্যবসায়িক লোকজনই মেম্বার হয় বা তাদের কনন্টেট শেয়ার করে।

২. প্রভলেম সলভিং – আপনি যদি আপনার ব্যবসায়িক  কর্মর্কান্ডে কোন সহায়তা অন্যদের থেকে পেতে চান তাহলে গ্রুপ মেম্বার হওয়া ছাড়া গত্যান্তর নাই। গ্রুপ মেম্বাররা খুবই হেল্পফুল হয়ে থাকে।

৩. অভিঙ্গ মেম্বার থেকে অনেক অজানা বিষয় শেখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে গ্রুপে। একজন মেম্বারের সফলতা দারুণভাবে আপনাকে নতুন কিছুর জন্য উদ্ভুদ্ধ করতে পারে।

৪. প্রযুক্তিসহ পণ্য বা সেবার নতুন কোন আপডেট আসলে – সাথে সাথে আপনি সম্যক ধারণা পেয়ে যাবেন।

৫. সঠিক ফিডব্যাক পেতে আপনাকে সাহায্য করে। আপনি যদি কোন বিষয় সম্পর্কে প্রশ্ন রাখেন অথবা পুল ক্রিয়েট করেন; সাথে সাথে অন্যান্য মেম্বাররা আপনাকে উত্তর দিবে ও ভুলগুলো সুধরানোর চেষ্টা করবে। 

৬. ডাইরেক্ট হিউম্যান এ্যাঙ্গেজমেন্ট – যেহেতু ফেসবুক গ্রুপে সকল সদস্য সরাসরি যুক্ত থাকেন, সেহেতু হিউম্যান এ্যাঙ্গেজমেন্টটা এখানে সবচাইতে বেশী। 

৭. ফেসবুক পেজের থেকে ফেসবুক গ্রুপে কনভারসন সবচাইতে বেশী আসে। মানে, পরস্পরের সাথে ডিসকাশন সুবিধা থাকায় সহজেই সেল জেনারেট হয় ফেসবুক গ্রুপ থেকে। মানুষ এখানে নানা ধরনের প্রশ্নত্তরের মাধ্যমে তাদের জন্য পণ্য বা সেবার মান ও গুণাগুন সম্পর্কে জানতে পারেন।

৮. নিঃখরচায় এ্যাড দেয়া – এর অর্থ হলো – প্যাজে যেমন কারি কারি টাকা গুণতে হয় কোন এ্যাড ক্যাম্পেইন চালাতে, ফেসবুক গ্রুপে এটা কিন্তু ফ্রিতে করতে পারেন মেম্বাররা (তবে সব গ্রুপে নয়)।

benifit of using facebook group

ফেসবুক গ্রুপ ও পেজের মধ্যে  পার্থক্য (Difference Between Facebook Page and Group) 

ফেসবুক পেজ সাধারণতঃ ফেসবুকে এ্যাড ক্যাম্পেইন রান করা ও ফ্যান বাড়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে। ভিজিটরদের জন্য কনটেন্ট শেয়ার বা পোস্ট করার তেমন সুবিধা নেই। পক্ষন্তরে, ফেসবুক গ্রুপে এ্যাডমিন থেকে শুরু করে সকল মেম্বারগণ পোস্ট করতে পারেন। অনেকটা ফোরাম  ডিসকাশনে অংশগ্রহণ করতে পারেন। 

ফেসবুক গ্রুপে মেম্বাররা একে অপরের সাথে ঘনিষ্ট  প্রফেশনাল সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং মাঝে মধ্যে তাদের পণ্য বা সেবার এ্যাড প্রচারেরও সুযোগ পান যেটা পেজে সম্ভবনা।

এমন অনেক গ্রুপ মেম্বার আছেন যারা কোন পণ্য বা সেবা বিক্রি করেননা, তারা শুধু তাদের পারসোন্যাল ব্র্যান্ড এ্যাওয়ারনেজ বাড়ানোর জন্য গ্রুপের সাথে সংশ্লিষ্ট থাকেন। 

সাধারণতঃ পেজের কনটেন্ট সবাই দেখার জন্য উন্মুক্ত থাকে, কিন্তু গ্রুপের বেলায় এ্যাডমিনগণ এটা নিদ্ধারন করে দেন যে, কারা কারা কোন কোন কনটেন্ট দেখতে পারবেন, কমেন্ট করতে পারবেন ইত্যাদি।

ফেসবুক গ্রুপ রুলস (Facebook Group Rules Bangla)

ফেসবুক গ্রুপ এর মাধ্যমে কোন প্রডাক্ট বা সার্ভিসের প্রমোশন চালাতে চাইলে অাপনার প্রয়োজন হবে কিছু জনপ্রিয় গ্রুপ খুঁজে বের করা, আর সেই গ্রুপগুলো অবশ্যই আপনার নিস্ রিলেটেড হবে।  

প্রত্যেকটি গ্রুপই তাদের নিজস্ব কিছু রুলস্ ফলো করে মেম্বারদের মেম্বারশীপ গ্রহণ করে থাকে। গ্রুপেন জয়েন করার শুরুতে গ্রুপ রুলস্ ভালো করে পড়ে নিতে হবে।

গ্রুপের এডমিন যেকোন মেম্বারকে গ্রুপ রুলস ভঙ্গের কারণে তাদের গ্রুপে ব্যান করে দিতে পারেন। 

মনে রাখা দরকার কিছু রুলস্ আছে ফেসবুকের নিজস্ব, আর কিছু রুলস আছে গ্রুপ এ্যাডমিন দিয়ে থাকেন।-


কমন কিছু রুলস্ এরকম হয়ে থাকে যে,

- আপনি গ্রুপের নিয়ম- কানুন মানতে রাজি কিনা?

- আপনি কাউকে হেইট করে পোষ্ট দিতে পারবেনা

- অন্যকোন পেজ বা গ্রুপ এর প্রমোশন চালাতে পারবেননা ইত্যাদি।

এতক্ষণ, ফেসবুক গ্রুপ কি (What is Facebook Groups), ফেসবুক গ্রুপ তেরী ও জয়েন করার সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি কিছুটা হলেও  আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান। আমরা প্রযুক্তি বিষয়ে  প্রতিদিনই কিছুনা কিছু শিখে চলেছি, তাই আপনার একটি মতামত আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে নিঃসন্দেহে। 


আরো পড়ুন: এসইও কি - SEO কিভাবে কাজ করে? কেন এস ই ও গুরুত্বপূর্ণ? SEO Concepts and Practices

KR RAHMAN

Blogger, market research, freelancing

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন