Website Feed URL কি? আরএসএস ও এটম Feed এর পার্থক্য (Atom Feed vs RSS)

আমরা যারা ওয়েবসাইট/ব্লগিং নিয়ে কাজ করি তাদের Website Feed URL সম্পর্কে একটি ক্লিয়ারা ধারণা থাকা দরকার। বিভিন্ন ধরনের ফিড এর ধরণ, আরএসএস ও এটম ফিডের পার্থক্য জেনে- ওয়েব সাইটে ফিড ইউআরএল ব্যবহার করলে আপনার সাইটের ভিজিটর বাড়বে নিসন্দেহে।

Website Feed URL কি? আরএসএস ও এটম Feed এর  পার্থক্য (Atom Feed vs RSS)
Atom Feed vs RSS

Website Feed URL কি?

ওয়েবসাইট ফিড হলো কোন সাইটের সর্বশেষ আপটেড সম্পর্কে জানা। ওয়েবসাইটের ফিড হিসেবে আমরা বিভিন্ন ধরনের ফিড দেখি যেমন; RSS, Atom, JSON,  অথবা  XML. এগুলোর প্রতিটির আবার কিছু সুবিধা ও অসুবিধা বিদ্যমান। 

RSS/Atom ফিড হল এক ধরনের XML ফাইল যা একটি ওয়েবসাইটের বিষয়বস্তু আপডেট প্রকাশ করতে ব্যবহৃত হয়।মানে, একটি ওয়েবসাইটে নতুন নতুন যে সংস্করণ আসে তা প্রকাশ করে। যেমন ধরুন, নতুন পাবলিস্ট আর্কেল, নিউজ, বা কোন অফার। 

RSS Full Meaning - Really Simple Syndication

RSS Feed ও Atom Feed মধ্যে তফাৎ কি? (Atom Feed vs RSS)

উভয় ফরমেটই একটি ক্ষুদ্র টেক্সট ফাইল (Text File .txt) যা কোন ওয়েবসাইট এর কন্টেট আপডেট তুলে আনে। 

  • আর এস এস ফিড খুবই জনপ্রিয় ফিড ফরমেট, কিন্তু এটম এর উপযোগীতা কিছু কিছু ক্ষেত্রে ভালো। এটম ফিড অপেক্ষাকৃত নতুন এবং বর্তমানে  আরএসএস পরিবর্তে  ব্যবহৃত হচ্ছে।
  • এটম - আইইটিএফ (IETF - Internet Engineering Task Force)  স্ট্যান্ডার্ড কিন্তু আরএসএস সেটা নয়।
  • এটম বিভিন্ন ধরনের ডাটা বা কন্টেট সাপোর্ট করে কিন্তু আরএসএস শুধু মাত্র plain text ডাটা বা কন্টেট সাপোর্ট করে। 

এ নিয়ে বিশদ জানার খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়না। আপনার আরএসএস ফিড দরকার হবে – গুগল নিউজ এ্যাপ্রুভাল নিতে। সেখানে অবশ্যই আরএসএস ফিড সাবমিট করতে হবে।

কোন ওয়েবসাইটের আরএসএস ফিড (RSS Feed) আছে কিনা, তা বুঝবেন কিভাবে?

এটা বোঝার জন্য আজ আমি ৩টি স্বীকৃত ৩টি পদ্ধতি নিয়ে কথা বলবো, যার একটি আপনি বেছে নিতে পারেন। 

১। অনেক ওয়েবসাইটে নিজ থেকে আর এস এস ফিড দেয়া থাকে। সাইটটি ভিজিট করার সময় ফিড আইকন দেখলেই বুঝবেন, উক্ত সাইটে ভিজিটরদের জন্য তারা ফিড আগে থেকেই তৈরী করে রেখেছেন।

অথবা, ফিড আইকনের পাশে + বাটন দিয়ে লেখা থাকে +Follow। আপনি আইকন বা +Follow থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফিড রিডারে (RSS Feed Reader) এ্যাড করে রাখতে পারেন। 

+follow

২। ব্রাউজার এ এক্সেটশন যোগ করা।

আপনি যদি গুগলে সার্চ করেন “Best RSS Feed Reader” লিখে, অনেক রেজাল্ট পেয়ে যাবেন। সেখান থেকে ভালো রিকমেন্ডশনস্ আছে এমন একটি ফিড রিডার আপনার ক্রম ব্রাউজার এ এ্যাড করে নিতে পারবেন। গুগল ক্রম ছাড়াও মজিলা ফায়ারফক্সের ”Live Bookmark” এর মাধ্যমেও পছন্দের ওয়েবসাইট বা পেজ এ্যাড করে রাখতে পারবেন। 

এ ছাড়াও, গুগল ওয়েবষ্টোর থেকে Feed Reader লিখে সার্চ করেও ফ্রি ফিড রিডার ব্রাউজারে যোগ করে নিতে পারবেন। 

feed reader

৩। সোর্স কোড চেক করার মাধ্যমে। কোন ওয়েবসাইট বা পেজ  এ গিয়ে মাউসের রাইটবাটনে ক্লিক করে সোর্স কোড থেকে আরএসএস (RSS) সার্চ করে ঐ সাইটের বা কোনো পেজের আরএসএস ইউআরএল লিঙ্ক কপি করে আপনার রিডারে যোগ করে নিতে পারেন। 

উল্লেখিত এই তিনটি পদ্ধতি আরএসএস ফিড খুঁজে পাওয়া ও ফিড রিডারে যোগ করার জন্য বেশ কার্যকর পদ্ধতি। 

নোট: মনে রাখবেন, সব ওয়েবসাইটই কিন্তু তাদের ফিড ইউআরএল (Feed URL) রিডারের জন্য তৈরী করে রাখেনা। ঐসমস্ত সাইটের আপডেট পাইতে চাইলে লাইভ বুকমার্ক অপশন ব্যবহার করাই শ্রেয়।

কোন আরএসএস ফিড রিডার (RSS Feed Reader) সবচাইতে ভালো? (Best RSS Reader)

বহুল আলোচিত ও প্রচলিত তিনটি ফিড রিডার নীচে দেয়া হলো- এগুলো থেকে যেকোনটি আপনি ব্যবহার করতে পারেন। 

১. ফিডলি (Feedly) - এটি সবচাইতে ভালো আরএসএস রিডার যা ওয়েব, আইওএস এবং এন্ড্রয়েড ভারসনে চলে। 

২. নিউজব্লার (NewsBlur)- এটিও একটি ভালোমানের আরএসএস ফিড রিডার যা ওয়েব, সেলফ-হোস্টেড ওয়েবসহ এ্যাপল ও এন্ড্রয়েড সাপোর্ট করে। 

৩. ইনওরেডার (Inoreader)  - এটিও একটি ফ্রি রিডার, বিশেষত হলো আর্ক্রাইভ ও সার্চ সুবিধা অনেক সহজ। সম্পূর্ণ ফ্রিতে ১৫০টির অধিক আরএসএস ফিড যোগ করা যায় এতে। 

*** অনেকে গুগল রিডার এর কথা বলবে, কিন্তু ২০১৩ থেকে এটি গুগল বন্ধ করে দিয়েছে। 

আরএসএস ফিড ইউআরএল’র বিশেষ কিছু সুবিধা

১। আপনি নিজের ওয়েবসাইটের আরএসএস ফিড জেনারেট করে বিভিন্ন আরএসএস ফিড সাবমিশন ডিরেক্টরিতে (RSS Feed Submission Directory) জমা দিতে পারেন, এতে করে আপনার সাইটে ভিজিটর ও সার্চইঞ্জিন র‌্যাঙ্কিং এ ভালো একটি অবস্থান তৈরী হবে।

২। আপনি যদি চান, বিশেষ বিশেষ কিছু সাইটের আপটেড আপনার সাইটে দেখাবেন, সেটাও করতে পারেন ঐসাইটগুলোর ফিড ইউআরএল আপনার সাইটে যোগকরার মাধ্যমে। 

*** উপরেই বলে আসছি কিভাবে বিভিন্ন ওয়েবসাইটের আরএসএস ফিড বের করতে হয়, আর ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইটগুলোতে আরএসএস ফিড প্ল্যাগিন (RSS Feed Plugin) দেয়া থাকে। 

কোন সাইটের সকল ফিড বা শুধু আরএসএস ফিড বের করার জন্য নীচের ভিডিওটি দেখে নিতে পারেন।



আশা করি, Website Feed URL কি? আরএসএস ও এটম Feed এর  পার্থক্য (Atom Feed vs RSS) সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি। যদি Website Feed Url জেনারেট করার দরকার হয়, গুগলে rss feed generator লিখে সার্চ দিয়ে সহজেই আপনার সাইটের জন্য RSS feed url জেনারেট করে নিতে পারবেন। আর যদি কোন সমস্যা হয়, কমেন্ট করুন – তৎক্ষণাত সমাধান দেয়ার চেষ্টা করবো। 


KR RAHMAN

Blogger, market research, freelancing

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন