গুগল ক্রোম ডাউনলোড ও বাড়িয়ে নিন গুগল ক্রোম ব্রাউজারের গতি

 ক্রোম ব্রাউজার ডাউনলোড খুবই সহজ। এই লেখাটিতে আমি মূলতঃ দুটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো-

১. গুগল ক্রোম ডাউনলোড

২. গুগল ক্রোম ব্রাউজারের গতি

আশা করি, বিষয়ে একেবারে নতুন তাদের কিছুটা হলেও উপকারে আসবে।


Chrome browser
Chrome browser


গুগল ক্রোম ব্রাউজার হচ্ছে গুগলের একটি যুগান্তকারী ব্রাউজার এপ্লিকেশন। ব্যবহারের দিক থেকে এটি বিশ্বে ০১ নং অবস্থান দখল করে আছে।জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেমস যেমন, উইনডোজ, ম্যাক, এনড্রোয়েট, লিনাক্স সহ অন্যান্য  সব ব্রাউজিং প্ল্যাটফরম সাপোর্ট করে। গুগল ক্রোম ব্রাউজারটি ২০০৮ সালে প্রথম বাজারে আসে। 

গুগল ক্রোম ডাউনলোড (Chrome Apps Download)

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারের পূর্বে যদি আপনার পিসি বা ল্যাপটপে গুগল ক্রোম এ্যাপটি আগে  থেকে ডাউন লোড করা না থাকে, তবে শুরুতেই গুগল ক্রম ওয়েবষ্টোর (Chrome Web Store) থেকে সড়াসড়ি ডাউনলোড করে নিতে হবে। 

গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড পদ্ধতি

আপনি যদি আপনার ল্যাপটপ বা পিসিতে নতুন করে উইনডোজ দিয়ে থাকেন, তাহলে দেখবেন মাইক্রোসফট্ এর একটি ডিফলট্ ব্রাউজার কিন্তু অটোমেটিক ইন্সটল হয়ে গেছে। যেমন উইনডোজ ১০ এর সাথে Microsoft Edge Browser টি দেয়া থাকে। 

  • যে ব্রাউজারই দেয়া থাকুকনাকেন, এটি ডাবল ক্লিক করে ওপেন করুন এবং Search Option এ Chrome লিখে এন্টার দিন। 

Chrome Download for Windows 10
Chrome Download for Windows 10

  • এখানে যে অপসনগুলো দেখাবে - সেখান থেকে আপনার কাঙ্খিত অপসনটিতে ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিন। 

আমি যেহেতু উইনডোজ ১০ এর জন্য ক্রোম ব্রাউজার ডাউনলোড করবো তাই, Chrome Download for Windows 10 এ এন্টার করেছি। আপনি আপনার জন্য যেটি ভালো হয়, সেটিতে ক্লিক করবেন- ডাউনলোড বাটন আপনার সামনে চলে আসবে।
  • আপনার কম্পিউটারে থাকা ডাউনলোড ফোল্ডার থেকে ডাবল ক্লিক করে এ্যাপসটি ওপেন করুন
  • যদি আপনার ইন্টারনেট সচল থাকে তবে অনলাইন থেকে পুনঃরায় ডাউনলোড হবে এবং কিছু অপসন আসবে, শুধু Goit এ ক্লিক করুন,  এগুলো স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে। 

download chorome
Download Chrome


*** একেক সময় একেক ধরনের উইনডো আসে – তাতে সমস্যা নেই, স্ক্রিন এ লেখা পড়লেই বুঝতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজারের গতি সমস্যা ও সহজ সমাধান

গুগল ক্রোম ব্রাউজারের গতি নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে দেখা যায় ব্যাবহারীদের। খুব কম উইজারই পাবেন- যারা ক্রম ব্রাউজার এর গতি স্ল পাচ্ছেন বলে জানাননি। 

নীচে দেয়া ট্রিক্সটি ফলো করে আপনি নিজেই বাড়িয়ে নিতে পারবেন ক্রোম ব্রাউজারের গতি

ব্রাউজিং হিস্ট্রি, ক্যাশ, কুকি নিয়মিত ক্লিনিয়ার করুন 

কিভাবে?
- প্রথমেই ব্র্যাউজারটি ওপেন করুন।

উপরের ডান কর্ণারে তিনটি ডট চিহ্নের আইকন দেখতে পাবেন এবং আইকনটিতে ক্লিক করুন, তারপর More Tools এবং Clear Browsing Data লেখাটির উপর ক্লিক করুন আরেকটি উইনডো ওপেন হবে। (নীচের ছবি দুইটি দেখুন)

ছবি-১


ছবি-২

Clear browsing data
Clear browsing data

দ্বিতীয় ছবিটিতে ইংরেজিতে লেখা আছে “Clear browsing data” এবং তার একটু নীচের দিকে তাকালে দেখবেন লেখা আছে “Time range”, এখানে ড্রপডাউন এ্যারোতে ক্লিক করে নীচের থেকে "All time" সিলেক্ট করে দিন। 

এরপর একেবারে নীচের দিকে আসলে পর পর তিনটি চেক বক্স দেখতে পাবেন; আপনি এই তিনটি চেকবক্সই টিক চিহ্ন না থাকলে টিক দিয়ে দিবেন এবং "Clear data" বাটনটিতে ক্লিক করুন।

কিছুটা সময় নিয়ে আপনার ব্রাউজারে দীর্ঘদিন থেকে জমে থাকা ব্রাউজিং হিস্ট্রী, ক্যাশ ও থার্ডপার্টি কুকিগুলো ডিলেট হয়ে যাবে।

ব্রাউজারটি একবার সম্পূর্ণ ক্লজ করে দিন, আবার পুনঃরায় চালু করুন দেখবেন, আগের তুলনায় আপনার গুগল ক্রোম ব্রাউজারটির ব্রাউজিং গতি অনেকাংশে বেড়ে গেছে।

ব্রাউজিং স্পীড কি শুধু ব্রাউজারের উপেই নির্ভর করে?

এককথায় বলতে গেলে বলবো ”না”। ওয়েব ব্রাউজিং স্পীড কয়েকটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেমন, আপনার হার্ডওয়ার মানে আপনার কম্পিউটারটির নিজেস্ব গতি ভালো থাকতে হবে, কোন ধরনের ম্যালওয়ার বা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ব্রাউজিং সমস্যা হবে।

আবার, আপনার ব্রাউজারটিতে অপ্রয়োজনীয় এ্যাপস্, এক্সটেশন, প্ল্যাগইন , বুকমার্ক ও ব্র্যাউজার ম্যালওয়ার থাকলেও আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ধীরে কাজ করতে পারে।

সর্তকতা

গুগল ক্রোম ব্রাউজার থেকে হিস্ট্রি, ক্যাশ ও কুকি ডিলিট করার ফলে ব্রাউজারে আপনার যাবতীয় পাসওয়ার্ড আর জমা থাকবেনা। আপনি ওয়েব এপ্লিকেশনস ব্যবহার করার সময় আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। 

করনীয়

কম্পিউটার এ এন্টিভাইরাজ ব্যবহার করুন, ব্রাউজারটিকে নিয়মিত ক্লিন রাখুন (উপরের পদ্ধতি অনুসরণ করে), প্রয়োজনে কম্পিউটার  এর রেম বাড়িয়ে নিতে পারেন। ব্রাউজারটিকে নিয়মিত আপটডে করবেন। 

শেষ কথা,

গুগল ক্রোম ডাউনডোন ও ক্রোম ব্রাউজারের গতি বাড়ানোর প্রক্রিয়াটি খুবই সহজ যা আমি নিবদ্ধটির শুরুতেই বলে এসেছি। আপনি নিজে থেকেই গুগলের দেয়া ইন্সট্রাকশন পড়ে ইন্সটল করে নিতে পারবেন। নিয়মিত Browser cache cookies clear ক্লিয়ার করবেন, কিছুদিন পরপর ক্রম ব্রাউজারটি আপডেড দিয়ে নিবেন। 

কোন কিছু বুঝতে অসুবিধা হলে - কমেন্ট সেকশনে লিখুন। 

ধন্যবাদ।

Post Tags: Google Chrome extension, গুগল ক্রোম ব্রাউজারের গতি, Chrome browser, গুগল ক্রোম ডাউনলোড, গুগল ক্রোম ব্যবহার, Chrome Web Store, গুগল ক্রোম ফর অ্যান্ড্রয়েড, গুগল ক্রোম অ্যাপ
KR RAHMAN

Blogger, market research, freelancing

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন