পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট একাউন্ট খোলার নিয়ম; এখানে দু’টি বিষয় যা না জানলে হয়তো আপনার এই প্ল্যাটফরমটিতে কাজ করা অর্থহীন হয়ে যেতে পারে। অনলাইন মার্কেটিং ও অনলাইন ইনকাম জেনারেটের জন্য পিন্টারেস্ট মার্কেটিং একটি ভালো মাধ্যম। প্ল্যাটফরমটি ভালো কাজ করে লাইফস্ট্যাইল জাতীয় প্রডাক্ট ও সার্ভিসগুলোতে।
এটি নিস্ স্পেশেফিক যেমন; হেলথ এন্ড ফিটনেস, ফ্যাশন এন্ড বিউটি, হোম ডেকর, গার্ডনিং ইত্যাদি।
বলে রাখা ভালো-এটি কিন্তু সব নিসের জন্য উপযোগী নয়। পিন্টারেস্ট একাউন্ট থেকে সড়াসরি প্রডাক্ট সেল এর সুবিধা থাকায় Pinterest দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। Statisia.com এর তথ্যানুযায়ী ডিসেম্বর ২০২১ টু মে ২০২২, প্রায় ৯৪৫.৩ মিলিয়ন মানুষ সাইটটি ভিজিট করেছে এবং উক্ত সময়ের মধ্যে প্রায় 478 million মিলিয়ন এ্যাকটিভ ইউজার রয়েছে (এটি একটি মাসিক হিসাব)।
আজ আমি এখানে পিন্টারেস্ট এর বেসিক কিছু বিষয় নিয়ে লিখছি, কারণ বেসিক না জানলে এডভান্স শেখা যায়না। পরবর্তী আর্টিকেলগুলোতে ধারাবাহিক অন্যান্য ফিসার্চগুলো নিয়ে আলোচনা করবো।
পিন্টারেস্ট কি? (What is Pinterest?)
পিন্টারেস্ট হলো অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম। আরো সহজ করে বলতে চাইলে এটি একটি ফটো শেয়ারিং সোশ্যোল মিডিয়া সাইট। এখানে স্পেসিফিক নিস্ বা বিষয় নিয়ে কাজ করা হয়, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এবং ফ্রি-তে ট্র্যাফিক জেনারেটের জন্য খুবই ভালো একটি সোর্চ।
পিন্টারেস্ট ভালো কাজ করে ফাস্ট টায়ার কান্ট্রিগুলোতে যেমন; ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া।
সুতরাং, উপরোক্ত ডাটা থেকে সহজেই অনুমেয়- পিন্টারেস্ট কারা ইউজ করছে, এর ডিমান্ডই বা কেমন। টায়ার কান্ট্রির কোন ক্রেতা তাদের নিত্যদিনের কোন প্রডাক্ট ক্রয়ের পূর্ব পিন্টারেস্ট সার্চ করে নেয় প্রাথমিক একটি ধারণা পাওয়ার জন্য।
পিন্টারেস্ট কনটেন্ট (Content of Pinterest)
এখানে ছবি বা ইমেজ, ভিডিও শেয়ার করা হয়ে থাকে, এর বাহিরে কোন কিছু শেয়ার করার সুযোগ নেই। ধরুণ, আপনি একজন ফ্যাশন ব্লগার, আপনি চাইছেন-আপনার ব্লগ কনটেন্ট পিন্টারেস্টে শেয়ার করতে।
এক্ষেত্রে, আপনার ব্লগ পোষ্টের ছবি, ইমেজ বা ভিডিও আপনার পিন্টারেস্ট একাউন্টের একটি নির্দিষ্ট বোর্ডের আওতায় পাবলিশ করতে হবে। পিন্টারেস্টের ভাষায় এগুলো একেকটিকে একটি পিন বলে।
পিন্টারেস্ট একাউন্ট খোলার নিয়ম (How to Create a Pinterest Account)
লক্ষ্য করুন, প্রদর্শিত পেজের ঠিক ডান কর্ণারের লেখা আছে Sign up, Log in, Blog, Business, About নামের টেবগুলো।
যদি আপনার আগে থেকে একটি একাউন্ট থেকে থাকে তা হলে Log in ক্লিক করবেন, আর যদি কোন একাউন্ট আগে থেকে না থাকে তবে Sign up ক্লিক করুন, আপনাকে নীচের ছবির মতো একটি পেজে নিয়ে যাবে। এটিকে পিন্টারেস্ট ওয়েলকাম পেজ বলা হয়।
এখানে ইমেইল এর ঘরে আপনার ইমেইল, পাসওয়ার্ড এর ঘরে সাওয়ার্ড ও এজ’র ঘরে বয়স লিখে Continue Button এ ক্লিক করবেন। ** রিয়েল বার্থ ডেট না দিলেও চলবে।
আর আপনার যদি ইমেইল আইডি না থাকে তাহলে ফেসবুক আইডিতে লগিন থাকলেও আপনি পিন্টারেস্ট একাউন্ট তৈরী করতে পারবেন। যেমন, আমি আমার ফেসবুক আইডিতে লগিন আছি।
উপরে আমার ইমেইল আইডি ও তার নীচের আমার একটি ইউজার নেম তৈরী হয়ে গেছে। আপনি চাইলে ইউজার নেম এর পাশে থাকা পেনসিলটিতে ক্লিক করে ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবেন যেমন আমি দিয়েছি Pinterestdemo যেহেতু আমি একটি ডেমো একাউনট তৈরী করেছি, আপনি কিন্তু আপনার সুন্দর একটি নাম দিবেন।
নীচে Next বাটনে ক্লিক করুন। আপনার ইমেইলে একটি লিঙ্ক যাবে কন্ফার্ম করার জন্য, সেখানে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং নীচের ছবির মতো একটি পেজ আসবে।
এখানে আপনার জেন্ডার এর উপর ক্লিক করুন। নীচের ছবির মতো একটি পেজ আসবে।
এখানে, আপনার ভাষা, দেশ সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। নীচের ছবির মতো একটি পেজ আসবে যেখানে আপনার কি বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা জানতে চাইছে। Tell us what you're interested in
এখানে, যে কোন ৫টি বিষয় সিলেক্ট করে দিবেন। আপনি ৫টি বিষয় সিলেক্ট করে দিলে Done নামে একটি বাটন আসবে, এটাতে ক্লিক করে দিন। নীচের ছবির মতো একটি ছবি আসবে যেখানে বলা হচ্ছে - আপনি যদি চান আপনার ফোনেও পিন্টারেস্ট চালাতে পারবেন। শুধু QR Code মোবাইলে স্ক্যান করলেই চলবে, না করলেও সমস্যা নেই। Done বাটনে ক্লিক করুন।
পিন্টারেস্ট কয়েকটা ধাপ নিজে নিজে সম্পন্ন করে আপনাকে আপনার নতুন পিন্টারেস্ট আইডির হোম পেজে নিয়ে আসবে। নীচের ছবিটি দেখুন। এখানে একেবারে ডান কর্ণারে আমার প্রফাইল আইডি একটি X লেটার দিয়ে দেখাচ্ছে।
একাউন্ট খোলার সময় আমি একটি টেম্পোরারি ইমেইল ব্যবহার করেছিলাম, আর তার উপর ভিত্তি করে পিন্টারেস্ট নিজে থেকে একটি নেম (Xirit) ও একটি ইউজার নেম (@xirit73129) জেনারেট করেছে।
পিন্টারেস্ট পারসোন্যাল একাউন্ট কাস্টমাইজেশন (Pinterest Personal Account Customization)
আপনার একাউন্টের ঠিক উপর দিকে ডান কর্ণারে প্রফাইল আইকন এর উপর ক্লিক করুন। আমার আইকনটিতে X লেটার দেয়া আছে। আপনারটি হয়তো অন্য কোন লেটার দেখাবে। তো, আমি এই X এর উপর ক্লিক করলে নীচের ছবির মতো এই পেজটি দেখাচ্ছে।
Edit Profile বাটনে এ ক্লিক করুন। নীচের ছবির মতো একটি পেজ আসবে।
যেখানে Photo লেখা আছে, তার পাশে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনার একটি ফটো দিয়ে দিন। এটি আপনার প্রিন্টারেস্ট প্রফাইল ফটো (Pinterest Profile Photo) হিসেবে ব্যবহার হবে। যে কোন ছবি দিলেই চলবে।
- আমি একটি ছবি দিয়ে দিলাম।
- ফাস্ট নেম-লাস্ট নেম দিলাম।
- বায়ো সেকশনে আমার সম্পর্কে কিছু লিখলাম
- আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম
- ইউজার নেমটাও আমার পছন্দের দিয়েছি।
প্রফাইলে আপনিও আপনার যাবতীয় তথ্যাদি সঠিকভাবে দিবেন এবং শেষে Save Button এ ক্লিক করবেন।
তো, উপরের সবগুলো স্টেপস্ সঠিকভাবে ফলো করে আমি আমার পিন্টারেস্ট পারসোন্যাল একাউন্টটি তৈরী করে ফেলেছি। আশা করি আপনিও আপনারটাও তৈরী করতে পারবেন।
