পিন্টারেস্টে আমরা সবাই নরমাল পিন ক্রিয়েট করে থাকি বা করতে জানি, কিন্তু বর্তমানে পিন্টারেস্ট একটি নতুন ফিচার্স যোগ করেছে পিন্টারেস্ট আইডিয়া পিন নামে। আপনারা হয়তো দেখেছেন নতুন এই ফিচার্সটি ইতিমধ্যে যোগ হয়ে গেছে আপনার পিন্টারেস্ট বিজনেস্ একাউন্টের সাথে।
আসুন, জেনে নেই কি এই পিন্টারেস্ট আইডিয়া পিন এবং এর বিশেষ কিছু ফিচার্স সম্পর্কে।
২০২১ সাল থেকে আইডিয়া পিন নামে এই নতুন সুবিধাটি যোগ করেছে পিন্টারেস্ট। এটি মূলত: পিন্টারেস্ট বিজনেস্ একাউন্টের সাথে ইন্টেগ্রেটেড করা হয়েছে যাতে করে ব্যবসায়ী ও ভিডিও ক্রিয়েটররা দীর্ঘ ও স্থায়ী ভিত্তিতে ধরাবাহিক Inspirational Content পাবলিশ করতে পারে।
পিন্টারেস্ট আইডিয়া পিন (Pinterest idea pins) Formally known as story pins । 2020 ’র দিকে যোগ করা পিন্টারেস্ট স্টোরি পিন এর মোডিফাইড রুপই হচ্ছে এটি।
আইডিয়া পিন এর একটি বিশেষ বৈশিষ্ট্য্ হলো- পিনগুলো দীর্ঘদিন ধরে আপনার পিন্টারেস্ট স্টোরিতে থাকবে, যাতে করে আপনার ফলোয়াররা এটি খুঁজে পায় এবং ইন্টারেস্ট/ইন্সপায়ার্ড হতে পারে। এটি অন্যান্য সোশ্যাল মিডিয়ার স্টোরিগুলোর (Instagram Story) মত কিন্তু একটা নির্দিষ্ট সময় (২৪ ঘন্টা) পর Disappear হবেনা। বরং একটি দীর্ঘ সময় ধরে, প্রফাইল, বোর্ড ও সার্চ ইঞ্জিনে শো করবে। এতে করে খুব সহজেই বিশাল আকারের অডিয়েন্স গ্রো করা সহজ।
অন্যান্য সোশ্যাল মিডিয়ার স্টোরীগুলো সাধারণ ২৪ ঘন্টা ধরে স্টোরী ফিডে থাকে এর পর যথারীতি Disappear হয়ে যায়।
Visibility - খেয়াল করলে দেখবেন, আইডিয়া পিনগুলো প্রফাইলের রেগুলার পিনএর উপরাংশে শো করছে। আপনার ফলোয়ার যারা আছে তারাতো আপনার পিন দেখতে পাবেই, এমনকি যারা এখন পর্যন্ত আপনার ফলোয়ার হয় নাই তারাও কিন্তু আপনার আইডিয়া পিন দেখতে পাবে। এটা তো একটা মজার বিষয়ই!
আপনি যখন একটি আইডিয়া পিন ক্রিয়েট করবেন, তখন সেটা আপনার প্রফাইলের রেগুলোর পিন এর উপরে দেখা যাবে এবং এটি আপনার পিন্টারেস্ট বোর্ডেও শো করবে।
এতে ২০টির মত ভিডিও ক্লিপস ও ইমেজ অথবা ভিডিও + ইমেজের কম্বিনেশন এড করা যায়।
পিন্টারেস্ট নিজ থেকেই আইডিয়া পিন (Idea Pins) ব্যবহারের জন্য উদ্ভুদ্ধ করে যাচ্ছে, তো সুযোগ আছে আপনারও এটি ব্যবহারের মাধ্যমে নিজের পোষ্ট এ্যাঙ্গেজমেন্ট ও অনলাইন কমিউনিটি গ্রো করার।
আমরা উপরেই জেনেছি যে, আইডিয়া পিন মুলত: একটি সিরিজ ডিভিও ক্লিপস্, টেক্সট কনটেন্ট, বা সিরিজ অব ইমেজস, যা কোন একটি বিষয়য়ের বিস্তারিত তুলে ধরতে এবং ধারাবাহিকভাবে প্রকাশ করতে একটি উৎকৃষ্ট পন্থা।
আইডিয়া পিন দ্রুত পিনটারেস্ট সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে যায়, এবং একটি নিদির্ষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সার্চ রেজাল্টে সবার আগে শো করে।
আইডিয়া পিন এর একটি বাড়তি সুবিধা হলো – এর এঙ্গেজমেন্ট। আইডিয়া পিন এ অডিয়েন্সের সম্পৃক্ততা বাড়ে দ্রুত এবং বহুগুনে। এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে, আপনার পোস্টে ইম্প্রেসন, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি বিষয়গুলোকে।
পিন্টারেস্ট নিজের থেকেই বলেছে- একটি আইডিয়া পিনে ৯ টাইম বেশী কমেন্ট আসে, ৪১ টাইম এরও বেশী সেভ করা হয়- পিন্টারেস্ট রেগুলার পিন থেকে। এটা নি:সন্দেহে একটি Huge advancement of Pinterest Idea Pins.
পিনের সাথে ফলো বাটন - আইডিয়া পিনে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য পিন্টারেস্ট প্রতিটি পিন এর সাথে একটি ফলো বাটন যোগ করে দেয় এর ক্রিয়েটরকে ফলো করার জন্য, এটাও আইডিয়া পিন এর একটা বিশেষ বৈশিষ্ট নি:সন্দেহে।
পিন্টারেস্ট থেকে ইনকাম করার সুবিধা- বর্তমানে আইডিয়া পিন এর সাথে আপনার প্রডাক্টের লিঙ্ক দিতে পারবেননা কিন্তু বড় কোন ইকমার্স সাইটের প্রডাক্টের ট্যাগ ব্যবহার করা যাবে। অতিসম্প্রতি পিন্টারেস্ট ঘোষণা করেছে, তারা শীঘ্রই লাইভলিঙ্ক ব্যবহারের সুবিধা যোগ করতে যাচ্ছে।
পিন্টারেস্ট আইডিয়া পিনের অসুবিধা
পিন্টারেস্ট আইডিয়া পিন এর সবচাইতে অসুবিধা হলো এখানে সড়াসরি কোন প্রডাক্ট বা ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করা যায়না। এমনকি ছবিতে যদি লিঙ্ক টাইপ করে বসানো হয়, তবে পিন্টারেস্ট বলছে ঐ পোস্টের এঙ্গেজমেন্ট হবেনা বা কম হবে।
প্রকৃত পক্ষে আইডিয়া পিন – ধারাবাহিক কন্টেট প্রকাশ ও স্থায়ীভাবে তা সংরক্ষনের জন্য খুব উপযোগ। তো, আর দেরী কেনো, শুরু করে দিন আপনার পিন্টারেস্ট আইডিয়া পিন, এঙ্গেজ হতে থাকুন আপনার নতুন নতুন পিন্টারেস্ট ফলোয়ার সাথে, গ্রো করুন নেটওয়ার্ক, বাড়াতে থাকুক ব্যবসা।
