শবে কদরের ফজিলত | নামাজ পড়ার নিয়ম ও দোয়া

শবে কদরের ফজিলত

শবে কদরের ফজিলত
শবে কদরের ফজিলত

শবে কদর হলো - সম্মানিত রাত। আশা করি, ধর্মপ্রাণ সকল মুসলমান সকলেই শবে কদরের ফজিলত সম্পর্কে কমবেশী জানেন। এই রাত পবিত্র কোরআন নাযিলের রাত, এই রাত হাজার রজনীর চেয়েও মহিমান্বিত এক রজনী। 

এই রজনীর গুরুত্ব বোঝাতে মহান রব্বুল আলামীন একটি সূরাই নাজিল করেছেন (সূরাতুল কদর)।

আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেছেন, ”আমি একে নাযিল করেছি কদরের রাতে”, “তুমি কি জান কদরের রাত কি?”, ”কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।”  

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, “এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম”

এ আয়াতের ব্যাখায় মুফাসসিরুল কোরআন - শিরোমণি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত আছে ”এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম”।  

আরেকজন বিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মুজাহিদ (রঃ) উল্লেখ করেছেন “এ রাতের আমল হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম”

শবে কদরের নামাজ কখন পড়তে হয়

সাধারণত আমাদের দেশে পবিত্র রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাত অর্থ্যাৎ ২৭ই রমজান তারিখে সব কদরের নামাজসহ অন্যান্য ইবাদত পালন করা হয়ে থাকে। শবেকদর এর জন্য নির্দিষ্ট কোন রাতকে নির্ধারণ করা কঠিন। 

পবিত্রর মজান মাসের শেষ ১০ দিনের মধ্যে যে কোন বেজোড় রাতে শবে কদর আশে তাই, এই ১০ দিনের ৫টি বেজোড় রাতেই বেশী বেশী ইবাদত বন্দেগী করা শ্রেয়। 

কদরের নামাজের সময় শুরু হয়ে যায়, ইফতার ও মাগরিব এর নামাজ পড়ার পর পর। সকলেরই চেষ্টা করা দরকার সারারাত ইবাদত বন্দেগীর মধ্যে থাকা। 

শবে কদরের নামাজ কত রাকাত

কদরের নামাজ কত রাকাত - বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে তবে, অধিকাংশের মত হলো ২ রাকাত করে অন্য নামাজ যেভাবে পড়া হয় সেভাবে পড়লেই চলবে। যে কোন সূরা দিয়ে সবে কদরের নামাজ পড়া যাবে।

তবে, একটি দোয়ার কথা হুজুর (সা.) জোড় দিয়ে বলেছেন, বাংলায় দোয়াটি হচ্ছে  ”হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন।”

শবে কদরের নামাজের দোয়া

নীচের এই দোয়াটি রসুল (স.) হযরত আয়েশা সিদ্দিকা (র.) কে উপদেশ স্বরুপ বলেছেন, হে আয়শা তুমি যদি শবে কদর পেয়ে যাও, তবে এই দোয়াটি বেশী বেশী পড়বে। ”আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।”

আশা করি, আমার এই ছোট লেখাটি থেকে বুঝতে পেরেছেন, শবে কদরের ফজিলত কতটুকু, শবে কদরের নামাজ পড়ার নিয়ম ও দোয়া সম্পর্কে। 

KR RAHMAN

Blogger, market research, freelancing

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন