জেনেনিন বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

একটা সময় ছিল যখন আমরা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম, এতে সময় লাগতো অনেক বেশী, পরিশ্রমও নেহায়েত কম ছিলনা।

এখন বিকাশ এ্যাপ (Bcash App) দিয়ে ঘরে বা অফিসে যেকোন সময়, যেকোন জায়গা থেকে এ কাজটি সহজেই করা যায়।

আজকে আমরা জানবো  বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম বিশেষ করে বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।  এখানে বলে রাখা দরকার, বিকাশে পোস্টপেইড ও প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম একই। 

bkash-e-biddut-bill
bkash-e-biddut-bill

বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে প্রথমেই আপনার মোবাইলে একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। যদি আগে থেকে আপনার মোবাইলে বিকাশ একাউন্ট না থাকে তবে বিকাশের দোকান থেকে তাদের একাউন্ট ব্যবহার করে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। 

চলুন মূল বিষয়টি দেখি-

বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

নীচের ধাপগুলো ফলো করুন, ছবিগুলো দেখুন।

ধাপ ১ - আপনি আপনার মোবাইলে বিকাশ এ্যাপটি (Bcash App) ওপেন করুন। নীচের ছবিটি দেখুন। আশা করি এরকম ইন্টারফেস আগেও আপনি দেখেছেন, না দেখলেও সমস্যা নেই। 

bcash-app
bcash-app

ধাপ ২য় – উপর থেকে থেকে পে-বিল (Pay Bill) অপসটিতে ক্লিক করুন।

* এ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কোন অপসনটিতে ক্লিক করতে হবে।


আরো পড়ুন: মেট্রো রেলের টিকিট কেনার নিয়ম (How to buy a metro rail ticket)

 ধাপ ৩য় - পে-বিল অপসনটিতে ক্লিক করলে নীচে দেখতে পাবেন বিদ্যুৎ আইকনটি শো করছে, এটির উপর ক্লিক করুন। এখানে নীচের দিকে দেখবেন - বিভিন্ন ধরনের বিল অপসন দেখাচ্ছে, এখান থেকে আপনার অপসন যেটি সেটিতে ক্লিক করুন।

electricity-biddut

এখানে, আমি যেহেতু DESCO Postpaid Electricity Bill দিবো - তাই আমি এটি সিলেক্ট করলাম।

ধাপ ৪  চতুর্থ – এবার তো বিলের ধরণ মানে, ডেসকো নাকি পল্লিবিদ্যুৎ, পোস্টপেইড না প্রি-পেইড ইত্যাদি বিষয়গুলোতো আশা করি জানা হয়ে গেছে। মনে রাখবেন, পোস্টপেইড বিল হলে আপনার বাসায় বিল যাবে। ঐ বিলে আপনার যাবতীয় তথ্য লেখা থাকবে।

আমার বিলের ধরণ DESCO Postpaid Electricity Bill সিলেক্ট করার পর নীচের ৩টি ছবির মত পরপর ৩টি অপসন আপনার সামনে হাজির হবে। সময় বাচানোর জন্য আমি ৩টি ছবি পাশাপাশি বসিয়ে দেখাচ্ছি–

Pay bill - 1st 3 option

এই ৩টি ছবির মধ্যে প্রথমটিতে দেখেন লেখা আছে, ”বিল সময়সীমা”, এখানে আপনি যে মাসের বিল দিবেন সে মাসের নাম ও সন এ ক্লিক করবেন এবং “কাস্টমার নাম্বার দিন” – এখানে আপনার বিলের একাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। 

এখন, কথা হচ্ছে – এই কাস্টমার নং বা একাউন্ট নাম্বার পাবেন কোথায়??

আপনাকে প্রতি মাসে যে প্রিন্ট করা বিলটি পাঠানো হয়, সেটির উপর থেকে ডান দিকে খেয়াল করুন- ইংরেজিতে লেখা আছে একাউন্ট নাম্বার আরএটিই হচ্ছে আপনার কাস্টম্বার নং

electricity-bill


এই কাস্টমার নাম্বারটি বিকাশের পে বিল অপসন এর “কাস্টম্বার নং” এ বসিয়ে নীচের থেকে এ্যারো বাটনে ক্লিক করুন। আপনাকে ২য় বার আরো ৩টি ছবির সারিতে নিয়ে যাবে। আপনি কিন্তু একটার পর একটা ছবি বা স্ক্রিন দেখতে পাবেন, একসাথে ৩টা দেখবেননা। আমি সময় বাচানোর জন্য পাশাপাশি ৩ ছবি বসিয়ে রেখেছি।

Pay bill - 2nd 3 option

এখন, উপরের ৩টি ছবির মধ্যে ১মটিতে (পে বিল নিশ্চিত করুন) - এ এতোক্ষণ আপনি যা যা তথ্য ইনপুট করলেন সেগুলো দেখাচ্ছে।

বিলটি পরিশোধ করার জন্য – ছবিটির   একেবারে নীচে একটি লাল সার্কেলের মধ্যে বিকাশের আইকনটিতে চেপে ধরে রাখুন, দেখবেন – ডান থেকে বাম দিকে একটি ইন্ডিকেটর চলে যাচ্ছে মানে আপনার বিলটি পরিশোধ করা হয়ে গেছে।

মাঝখানের ছবিটি লেখা রয়েছে “আপনার পে বিল সফল হয়েছে”।

এখানে, একটি গুরুত্বপূর্ণ “ট্রান্জেকশন আইডি” অপসনটি পাবেন। যদি বিল পে নিয়ে কোন সমস্যা হয়, তখন এই আইডিটি প্রয়োজন।

সর্বশেষ, নীচে থাকা এ্যারো বাটনে ক্লিক করলে – ৩য় ছবিটির মতো একটি অপসন দেখতে পাবেন। এটিই হচ্ছে- আপনার পে বিল এর রিসিপ্ট কপি। মোবাইলে ডাউনলোড করে রাখুন অথবা ল্যাপটপে। বিল সমস্যা সমাধানে এটিই আপনার জন্য বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। 

আরো পড়ুনঃ সকল সিমের প্রয়োজনীয় কোড ও অফার ২০২৩ | Grameenphone All Code

FAQ

বিকাশ পে বিল চার্জ কত?

এই প্রশ্নটির সহজ উত্তর হচ্ছে - 

এখন প্রতি মাসে প্রথম ৪ টি বিদ্যুৎ বিল কোনরকম চার্জ ছাড়াই ফ্রিতে পরিশোধ করতে পারবেন। অর্থ্যাৎ বিকাশের এই অপসনটি ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করলে কোন চার্জ কাটা হবেনা।

আশাকরি, বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিয়ে আর কোন সমস্যা থাকবেনা। ব্যাংক বা দোকানে না গিয়ে নিজের সুবিধামত সময় সুবিধামত স্থান থেকে বিকাশে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জানা থাকলে অনেক মূল্যবান সময় ও খরচ বাচাতে পারবেন। 

লেখাটির কোথায়ও কোন ভূল হলে বা আপনার কোন মতামত থাকলে কমেন্ট  এ লিখুন।

ইমেইল srozybd@gmail.com

Post Tag: DESCO bill payment, বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল, বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম, বিকাশ পে বিল চার্জ কত, বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম,  বিকাশ এ্যাপ, bcash app, bill pay

 

KR RAHMAN

Blogger, market research, freelancing

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন