ফেসবুক গ্রুপ কি (What is Facebook Group)? –এটি একটি কমন প্রশ্ন যা আমরা প্রতিদিন বিভিন্ন ব্লগ বা প্রশ্নত্তোর সাইটগুলোতে দেখতে পাই। বিজনেস্ এর জন্য ফেসবুক গ্রুপ খোলার নিয়ম- জানা ও সে অনুযায়ী আপনার একটি Best Facebook Groups for Business তৈরী ও পরিচলনা করা অত্যান্ত জরুরী। কিন্তু সবকিছুর আগে বিষয়টি সম্পর্কে একটি কনসেপ্টচুয়াল আইডিয়া দরকার।
ছোট-বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা ফেসবুক পেজ তৈরী করতে জানি। কিন্তু গ্রুপ খোলা বা জয়েন করার ব্যাপারে মানুষ ততটা আগ্রহী নয়।
ফেসবুক গ্রুপ কি (What is Facebook Group)?
ফেসবুক গ্রুপ হচ্ছে - ফেসবুকের একটি ফিচার যার মাধ্যমে সমমনা মেম্বারদের একই প্ল্যাটফর্মে জড়ো করা যায়। গ্রুপ সাধারণতঃ বিষয়ভিত্তিক হয়ে থাকে যেমন, ব্ল্যাড ডোনেসন গ্রুপ, এ্যাফেলিয়েটা মার্কেটিং গ্রুপ। যদি আমরা একটি ব্লগিং গ্রুপের কথা বলি তবে এখানে যারা ব্লগিং করেন বা ব্লগিং ভালোবাসেন তারাই জয়েন করবেন। গ্রুপে পণ্য বা সেবা বিক্রির সুবিধা সবচাইতে বেশী।
এখানে এক বা একাধিক এ্যাডমিন থাকতে পারে এবং তাদের এ্যাডমিনিসিট্রেটি রয়েছে, তারা চাইলে যে কোন মেম্বারকে গ্রুপ থেকে বেড় করে দিতে পারে।
বিভিন্ন ধরণের ফেসবুক গ্রুপ (Types of Facebook Groups)
ফেসবুক পেজের মতো ফেসবুক গ্রুপ কিন্তু সকলের জন্য উন্মুক্ত নয়। এখানে বিভিন্ন Privacy Options অপশন রয়েছে যেমন;
ফেসবুক পাবলিক গ্রুপ (Facebook Public Group)
এখানে যে কেউ এর কনন্টেগুলো দেখতে পারে যদি সে ঐগ্রুপে জয়েন নাও করে থাকে। চাইলে যে কেউ এর মেম্বার হতে পারে, তাদের কনটেন্ট শেয়ার করতে পারে এমনকি অন্য কাউকের এর মেম্বার হওয়ার জন্য ইনভাইটও করতে পারে।
ফেসবুক ক্লজড গ্রুপ (Facebook Closed Group)
শুধু গ্রুপ মেম্বাররাই এইসব গ্রুপের কনন্টেটগুলো দেখতে পারে। যে কেউ এই ধরনের গ্রুপ খুঁজে জয়েন হতে পারেন কিন্তু মেম্বার না হলে এখানের কোন কনন্টেট দেখতে পারবেননা।
ফেসবুক সিক্রেট গ্রুপ (Facebook Secret Group)
এই ধরনের গ্রুপগুলো সাধারনতঃ সার্চ করে পাওয়া যায়না, যতক্ষণ পর্যন্ত না আপনাকে অন্য কেউ এই গ্রুপে এ্যাড না করাবে। এসব গ্রুপের কনন্টেট পাবলিক হিসেবে শেয়ার করা যায় না।
ফেসবুক গ্রুপের সুবিধা সমূহ (Benefits of Facebook Groups)
ফেসবুক গ্রুপ ও পেজের মধ্যে পার্থক্য (Difference Between Facebook Page and Group)
ফেসবুক পেজ সাধারণতঃ ফেসবুকে এ্যাড ক্যাম্পেইন রান করা ও ফ্যান বাড়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে। ভিজিটরদের জন্য কনটেন্ট শেয়ার বা পোস্ট করার তেমন সুবিধা নেই। পক্ষন্তরে, ফেসবুক গ্রুপে এ্যাডমিন থেকে শুরু করে সকল মেম্বারগণ পোস্ট করতে পারেন। অনেকটা ফোরাম ডিসকাশনে অংশগ্রহণ করতে পারেন।
ফেসবুক গ্রুপ রুলস (Facebook Group Rules Bangla)
ফেসবুক গ্রুপ এর মাধ্যমে কোন প্রডাক্ট বা সার্ভিসের প্রমোশন চালাতে চাইলে অাপনার প্রয়োজন হবে কিছু জনপ্রিয় গ্রুপ খুঁজে বের করা, আর সেই গ্রুপগুলো অবশ্যই আপনার নিস্ রিলেটেড হবে।
প্রত্যেকটি গ্রুপই তাদের নিজস্ব কিছু রুলস্ ফলো করে মেম্বারদের মেম্বারশীপ গ্রহণ করে থাকে। গ্রুপেন জয়েন করার শুরুতে গ্রুপ রুলস্ ভালো করে পড়ে নিতে হবে।
গ্রুপের এডমিন যেকোন মেম্বারকে গ্রুপ রুলস ভঙ্গের কারণে তাদের গ্রুপে ব্যান করে দিতে পারেন।
মনে রাখা দরকার কিছু রুলস্ আছে ফেসবুকের নিজস্ব, আর কিছু রুলস আছে গ্রুপ এ্যাডমিন দিয়ে থাকেন।-
এতক্ষণ, ফেসবুক গ্রুপ কি (What is Facebook Groups), ফেসবুক গ্রুপ তেরী ও জয়েন করার সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি কিছুটা হলেও আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান। আমরা প্রযুক্তি বিষয়ে প্রতিদিনই কিছুনা কিছু শিখে চলেছি, তাই আপনার একটি মতামত আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে নিঃসন্দেহে।
আরো পড়ুন: এসইও কি - SEO কিভাবে কাজ করে? কেন এস ই ও গুরুত্বপূর্ণ? SEO Concepts and Practices


This tricks will help me lot.
উত্তরমুছুন