এসইও কি? SEO কিভাবে কাজ করে? কেন এস ই ও গুরুত্বপূর্ণ? টপিকটি বাছাই করেছি এ জন্য যে, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই তিনটি প্রশ্নের উত্তর ভালোভাবে জানা ও এর অর্ন্তরনিহিত বিষয়গুলো বুঝে, অনুধাবন করে সামনের দিকে আগাতে হবে। পাঠক, আমার মনে হয় এই তিনটি বিষয় আপনারা ইতিমধ্যে জানেন।
ইউটিউভ, বিভিন্ন ধরণের বাংলা ব্লগে প্রতিনিয়ত এই টপিকের উপর অসংখ্য নিবন্ধ লেখা হচ্ছ। আমি এখানে এসইও (SEO) ও এর গুরুত্ব নিয়ে কিছু SEO Concept ক্লিয়ার করার চেষ্টা করবো।
প্রথমেই আসা যাক,
এসইও কি (What is SEO)?
SEO কে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ”সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন” (Search Engine Optimization) বলা হয়ে থাকে। এসইও হচ্ছে সেই পদ্ধতি, যার মাধ্যমে আমরা গুগুলে কোন Keyword লিখে সার্চ করলে সার্চ ইঞ্জিন রেজাল্ড পেজে আমাদের খোঁজা বিষয়বস্তুর উপর লেখাগুলো শো করে। অর্থ্যাৎ ওয়েব বা ব্লগের মালিকগণ তাদের পোস্টগুলোকে আমাদের কোয়ারী করা ওয়ার্ডগুলো দিয়ে অপটিমাইজেশন করে রেখেছে, তাই আমরা যাদের পোস্টগুলো দেখতে পাই। এটিকে SEO Optimization ও বলা হয়ে থাকে।
দেখুন, আমি গুগলের সার্চবারে “What is SEO Optimization” কথাটি লিখে সার্চ করেছি, তার বিপরীতে
গুগল আমাকে প্রায় ১২,৮০,০০,০০০টি ফলাফল (১.১৪ সেকেন্ড) দেখাচেছ।
নীচের চিত্রটি খেয়াল করুন। মিলিয়ন ওয়েবসাইট থেকে বাছাই করে গুগল প্রথম পাতায় যে ১০টি পোস্ট বা পেজের সন্ধান দিচ্ছে - ধরে নিচ্ছি সেগুলোই ভালোভাবে seo optimization করা হয়েছে।
সংগতকারনেই প্রশ্ন আসে -
কেন এসইও গুরুত্বপূর্ণ?
এসইও’র সাথে বিজনেস এর সম্পর্ক আছে (Seo for Business Growth) - আজকের দিনে যে কোন ব্যবসায় সফলতার জন্য এসইও SEO একটি গুরুত্বপূর্ণ উপাদান। হতে পারে সেটা Online বা Offline Business. ধরুন, আপনি একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছেন, আপনার রেস্টুরেন্টটি ভালো করে সাজানো-গোছানো, খাবার এর মানও অন্যান্য রেস্টুরেন্ট থেকে উন্নতমানের - কিন্তু দেখা গেল তেমন কাস্টমার আপনি পাচ্ছেননা; তাহলে কি আপনার রেস্টুরেন্ট ব্যবসা সফল হবে? আপনার বিনিয়োগ কি আপনি ফেরৎ পাবেন? না, অবশ্যই না।
আজকের জামানায় এই প্রচারের কাজটি করে থাকে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)।
আপনার দরকার হবে একটি ওয়েবসাইট ও একটি ফেসবুক পেজ যেখানে আপনি আপনার ব্যবসা সম্পর্কে কাঙ্খিত কাস্টমারদের অবহিত করতে পারবেন- আপনার বিভিন্ন পোষ্টের মাধ্যমে।
আবার, এই রেস্টুরেনট ব্যবসায় প্রতিযোগিতা বেশী হওয়ার কারনে আপনার ওয়েবসাইট ও ফেসবুক পেজকে এসইও অপটিমাইজেশন করে নিতে হবে, যাতে করে অন্যান্য ব্যবসার পোস্টগুলোকে পেছনে ফেলে আপনার পোস্টগুলো সার্চ রেজাল্টে আগে শো করে।
মানুষ স্বভাবসুলত, কোন কিছু গুগলে সার্চ দিয়ে প্রথম দিকের পেজগুলোই বেশী ভিজিট করে, বেশী প্রয়োজন না থাকলে ২য় পাতা বা ৩য় পাতা থেকে তথ্য খোঁজেনা।
আর এ জন্যই প্রচুর মানুষ গুগলে সার্চ করে Importance of SEO for Small Businesses বিষয়টি জানার জন্য/শেখারবেজন্য।
SEO কিভাবে কাজ করে (What is SEO and How Does it Work?)
এসইও, সার্চ ইঞ্জিনের সহায়তায় কাজ করে থাকে। এক্ষেত্রে দুটি টেকনিক ব্যবহার হয়। একটি হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) যা উপরে বলে আসছি।
Search Engine Marketing (SEM) - হলো বিভিন্ন সার্চ ইঞ্জিনকে যেমন গুগল, বিং, ইয়াহু টাকা দিয়ে আপনার বিজনেস্ এর জন্য এ্যাড দেয়া। এ পদ্ধতিকে পেইড মার্কেটিংও বলা হয়।
গুগলে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে শুরুতেই দেখবেন কিছু রেজাল্ড দেখাচ্ছে যেগুলোর সাথে এ্যাডস বাই গুগল বা বাংলায় “বিজ্ঞাপন” কথাটি লেখা থাকে। নীচের ছবিটি দেখুন -
আমি এসইও সার্ভিসেস (SEO Services) কিওয়ার্ড লিখে সার্চ করেছি, গুগল এ্যাডস (Google Ads) এর মাধ্যমে শুরুতেই কিছু পেজকে সাজেস্ট করতেছে।
এটাই হলো গুগল পেইড এ্যাডের (Google Paid Ads) কারিশমা।
গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে টাকা খরচ করে এ্যাড শো করানোর প্রক্রিয়াটিই হচ্ছে Search Engine Marketing (SEM)
সার্চইঞ্জিন অপটিমাইজেশন ও সার্চইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি (Difference Between Search Engine Optimization and Search Engine Marketing)
Search Engine Marketing (SEM) - সম্পর্কে উপরেই বলেছি এটি টাকা দিয়ে এ্যাড শো করানো হয়, বিনিময়ে দ্রুততম সময়ে সেল আসে। কিন্তু সমস্যা হলো আপনার টাকা যখন শেষ হয়ে যাবে, তখন আর সার্চইঞ্জিনগুলো আপনার এ্যাডস আর সার্চ রেজাল্ডে শো করাবে না। আর গুগল এ্যাডস’র খরচও নেহায়েত কম নয়। পক্ষান্তরে,
Search Engine Optimization (SEO) - কিন্তু আপনাকে বিশেষভাবে হেল্প করে থাকে আপনার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য।
এখানে টাকা খরচ করে এ্যাড দেয়ার দরকার হয়না।
শুধু ভালো করে ওয়েবসাইট, পেজ, পোস্টকে SEO Optimization করতে পারলে গুগল আপনার সাইটকে রেঙ্ক দিবে - মানে, আপনার পেজ নির্দিষ্ট কিওয়ার্ডের বিপরীতে গুগলের শুরুতে দেখাবে কোনরকম টাকা খরচ ছাড়াই। এতে করে সহজেই কাষ্টমাররা আপনার বিজনেসকে খুঁজে পাবে।
এরচেয়ে ভালো আর কি হতে পারে! এ পদ্ধতিকে গুগল অর্গানিক সার্চ রেজাল্টও (Google Organic Search Result) বলা হয়ে থাকে।
এতোক্ষণ, এসইও কি, কেন এস ই ও গুরুত্বপূর্ণ? Search Engine Marketing (SEM), SEO Optimization, SEO কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়ে জেনেছি। এবার দেখার বিষয় হলো -
এসইও কত প্রকার ও কি কি
আসলে এসইও-কে একেকজন একেক রকম ডিফাইন করে থাকে। কারোর মতে এসইও দুই প্রকার; অফপেইজ এসইও এবং অনপেজ এসইও। কিন্তু, আমরা এসইও’র প্রকারে না যেয়ে এসইও’র ধরণ (Type of SEO) নিয়ে আলোকপাত করবো।
সাধারণত আমরা তিন ধরনের এসইও দেখতে পাই, সংক্ষেপে বিষয়গুলো হলো-
১) হোয়াইটহ্যাট (White Hat SEO) এসইও: হোয়াইট হ্যাট এসইও বলতে আমরা Search Engine এর সকল নিয়ম-কানুন পুঙ্খানুপুঙ্খ ফলো করে যে এসইও অপটিমাইজ করা হয় সেটিকে বুঝি।
অর্থ্যাৎ এ পদ্ধতিতে কারো কন্টেন্ট অবৈধভাবে কপি করা, লো-কোয়ালিটি লিঙ্কবিল্ডিং, অন্য ওয়েবসাইটের স্টাইল ফলো করা বা কারো পোস্টের ইমেজ চুরি করে ব্যবহার করা হয়না।
২) ব্ল্যাকহেট এসইও (Black Hat SEO) - এই পদ্ধতি হলো সম্পূর্ণ সার্চইঞ্জিনগুলোর নিয়মের পরিপন্থী উপায়ে এসইও অপটিমাইজ করা। কপি কন্টেন্ট থেকে শুরু করে কিওয়ার্ড স্ট্যাফিং, অযাচিত ব্যাকলিঙ্ক, ওভার অপটিমাইজেশন ইত্যাদি বিষয়গুলো এর অন্তর্ভূক্ত থাকে। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো এই পদ্ধতির অপটিমাইজেশন অপরাধের সামিল বলে মনে করে এবং ধরা পড়লে প্যানাল্টিও দিয়ে থাকে।
৩) গ্রেহেট এসইও (Grey Hat SEO) - এই অপটিমাইজেশন কিছুটা ভিন্ন অর্থ্যাৎ শংকর যাতীয়। কিছু হোয়াইটহ্যাট ও কিছু ব্ল্যাকহেট এসইও’র সংমিশ্রণে যে এসইও অপটিমাইজেশন করা হয় সেটাই হলো গ্রেহেট এসইও।
এসইও’র প্রকারভেদ নিয়ে আগামীতে একটি বিস্তারিত নিবন্ধ লেখার ইচ্ছা আছে যেখানে “এস ই ও কত প্রকার ও কি কি” বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করবো ইন্শাল্লাহ।
আরো পড়ুনঃ ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য - ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার
পরিশেষে, একটি কথাই বলবো- এসইও কি, SEO কিভাবে কাজ করে? কেন এস ই ও গুরুত্বপূর্ণ? এই তিনটি বিষয় আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে, আপনি SEO'র মূল্যমন্ত্রের স্বাদ পাবেন।
SEO ভালো করে শিখতে হলে ও বাস্তব কার্য্যক্ষেত্রে প্রয়োগ করতে হলে ডিজিটাল মার্কেটিং এর প্রতিটি বিষয় সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। এরই অংশ হিসেবে আজকের এই তাত্ত্বিক বিষয়টি।
লেখাটি যদি আপনার ভালো লাগে বা কোথাও ভূল হয়েছে বলে মনে করেন - তাহলে অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আগামীতে অন পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, অফ পেজ এসইও কি, লোকাল এসইও কি এবং এসইও কিভাবে শিখবো, কোথায় শিখবো ইত্যাদি কমন বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আর্টিকেল লিখবো। আমার ইমেইল এ্যাড্রেস: khalil5172@gmail.com
আরো পড়ুন: জেনেনিন ফেসবুক মার্কেটিং স্ট্রেটেজি কি? (What is Facebook Marketing Strategy)
