আরেকটু সহজ করে বললে বলতে হয়, এটি একজন একজন ব্র্যান্ড এ্যাম্বাসাডার এর মত কাজ করে। তাই ইচ্ছে করলে আপনিও একটি নতুন টুইটার বিজনেস একাউন্ট (Twitter Business Account) অথবা আপনার পারসোন্যাল টুইটার একাউন্টটিকে (Personal Twitter Account) প্রফেশনাল টুইটার একাউন্ট হিসেবে কন্ভারট করে নিতে পারেন।
চলুন, প্রথমেই দেখি -
টুইটার প্রফেশনাল একাউন্ট ও পারশোন্যাল একাউন্ট এর মধ্যে তফাৎ কি? (Twitter Professional Account vs Personal)
টুইটার
পারশোন্যাল একাউন্ট
সাধারণতঃ অন্যান্য সোশ্যাল একাউন্ট এর মতোই ব্যক্তিগত বিষয়াদি নিয়ে পোস্ট, শেয়ার ভিউ
করা হয়। এক্ষেত্রে প্রতিটি ইউজার তার পারসোন্যাল টোন ব্যবহার করে দৈনিক আপডেট যাকে
আমরা daily status বলে থাকি, সেসব ম্যাসেজ, ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন।
পক্ষান্তরে,
প্রফেশনাল টুইটার একাউন্টে একটি কোম্পানীর ব্র্যান্ডটোন ব্যবহার হয়। নতুন কোন প্রডাক্ট বা সার্ভিস নিয়ে পোস্ট, আপ-কামিং ইভেন্ট, ডিসকাউন্ট ইত্যাদি বিষয়গুলোই পোস্টে প্রাধান্য পায়। এখানে পোস্ট শেয়ার করার কিছুটা সীমাবদ্ধতা আছে। কন্টেট এর ক্ষেত্রে কোম্পানীগুলো তাদের স্ব-স্ব ব্র্যান্ড ইমেজ মাথায় রেখে পোস্ট বা স্ট্যাটাশ শেয়ার করে থাকেন। ক্যাজুয়াল টোনে সাধারণতঃ কোন কন্টেট শেয়ার করা হয়না। অনেক বড় বড় কোম্পানী আছে যারা নিজস্ব পোস্ট-টেমপ্লেট ব্যবহার করেন।
টুইটার এনালাইটিক্যাল টুলস্ এর ব্যবহারঃ বিজনেস্ একাউন্ট ক্রিয়েট করার একটি সুবিধা হলো এখানে অডিয়েন্স সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া, অর্থ্যাৎ তাদের লোকেশন, বয়স, অভ্যাস, পছন্দ ইত্যাদি বিষয়ে তথ্য্ প্রদান করে টুইটার এর বিজনেস্ টুলস যা টুইটারের পারসোন্যাল একাউন্ট থেকে ব্যবহার করা যায়না।
টুইটারে এ্যাড রান করতে প্রফেশনাল একাউন্ট সবচাইতে বেশী উপযোগী।
কিভাবে একটি প্রফেশনাল টুইটার একাউন্ট তৈরী করবেন? (Professional Twitter Account)
আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল ব্যবহার করে সহজেই একটি প্রফেশনাল টুইটার একাউন্ট তৈরী করে ফেলতে পারবেন। অনেকটা টুইটার পারশোন্যাল একাউন্ট তৈরী করার মতোই। এখানে ব্যবধান শুধু টুইটার প্রফাইল কাস্টমাইজেশন, মানে যে কোন একাউন্টকে একটি ব্যবসায়িক একাউন্টের মতো করে সাজানো।
আপনি চাইলে আগে থেকে তৈরী করা আপনার পারশোন্যাল প্রফাইলটিকে প্রফেশনাল একাউন্ট হিসেবে কনভারট করে নিতে পারেন। তবে আমার পরামর্শ হলো – বিজনেস্ বা প্রফেশনাল কাজের জন্য আপনি আলাদা বিজনেস্ একাউন্ট তৈরী করে নেয়াটাই শ্রেয়। টুইটারে আপনার একটি পারশোন্যাল একাউন্ট থাকাও জরুরী। এর কিছু সুবিধাতো অবশ্যই আছে।
নতুন একটি বিজনেস্ একাউন্ট তৈরী করার জন্য প্রথমেই গুগল এ সার্চ দিয়ে টুইটার এর অফিসিয়াল পেজে আসবেন। নীচের ছবিটি দেখুন-
এখানে প্রথমেই আপনাকে ফোন অথবা একটি
ইমেইল দিয়ে সাইনআপ করতে বলছে। আর যদি আগে থেকে আপনার একাউন্ট থেকে থাকে, তাহলে শুধু
টুইটার লগইন করবেন।
আশা করি আপনারা আপনাদের তথ্যগুলো সঠিকভাবে দিয়ে খুব সহজেই একটি টুইটার একাউন্ট খুলে নিতে পারবেন। আমার জানামতো সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খোলা টুইটারেই সবচাইতে সহজ। শুধু স্ক্রিণে দেখানো নিদের্শনাগুলো ফলো করলেই একাউন্ট হয়ে যায়।
আমি এখানে দেখাবো কিভাবে নতুন বা পুরাতন একটি একাউন্টকে প্রফেশনাল একাউন্ট হিসেবে কাস্টমাইজ করবেন সে বিষয়টি।
আপনার একাউন্ট হয়ে গেলে ইউজার আইডি ও পাশওয়ারর্ড দিয়ে টুইটার লগইন করুন। একে সাইনইনও বলা হয়, লগইন বা সাইনইন একই কথা।
আমি টুইটারের হোম পেজ থেকে সাইনআপ অপসটি
ক্লিক করে আমার নতুন ইউজার নেম krrahman xyz, ফোন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে নেক্সট
নেক্সট ক্লিক করে আইডিটি তৈরী করেছি। এখানে ফোন নাম্বার ছাড়া ইমেইল দিলেও চলবে।
আশা করি এতোক্ষণে আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে। এখানে আমি লগনইন করার পর আমার স্ক্রিনটি নীচের ছবির মতো দেখাচ্ছে; এখন আমার পরবর্তী কাজ হলো এটিকে একটি প্রফেশনাল টুইটার একাউন্টে রুপ দিবো।
উপরের ছবিটির একদম বাম কর্ণারের নীচের দিকে আমার টুইটার
একাউন্ট নেম ও ইউজার নেম দেখাচ্ছে। এখানে কিছু পোস্টও শো করছে কারণ, একাউন্টটি সেটআপ করার সময় কোন একটি ধাপে আমাকে বলা
হয়েছিল- কয়েকটি আইডিকে ফলো করার জন্য আর এসব পোস্ট ঐসব আইডি থেকেই শো করছে।
আপনি চাইলে কাউকে ফলো করতে পারেন অথবা স্কিপ করে চলে যেতে পারেন, কোন সমস্যা নেই। আমি কয়েকটি আইডিকে ফলো করেছি যার কারনে এখানে কিছু মানুষের পোস্ট দেখাচ্ছে।
এখন এই নতুন একাউন্টটি একটি প্রফেশনাল টুইটার একাউন্ট হিসেবে কাস্টমাইজ করার জন্য প্রথমেই বাম পাশে যে ৩টি ডট ... (More) দেয়া আছে এটির উপর ক্লিক করুন।
নতুন একটি উইনডো আসবে যেখানে বামদিকে দেখতে
পাবেন “Professional Tools”, এটি ক্লিক করলে নীচের দিকে লেখা দেখবেন “Twitter for
Professionals”, এটির উপর ক্লিক করুন।
নীচের মতো একটি উইনডো সামনে চলে আসবে।
এখানে Agree & Continue বাটনে ক্লিক করুন। Add Profile Picture নামে একটি উইনডো আসবে, এবং এখানে আপনার প্রফাইল পিকচার দিতে হবে। প্রফাইল পিকচার হিসেবে আপনার নিজস্ব ব্র্যান্ডের ছবি বা লোগো দিতে পারেন। আমি আমার লোগোটি দিয়ে Apply বাটনে ক্লিক করলাম। পুনঃরায় Next Button এ ক্লিক করলাম।
এবার নীচের ছবির মতো করে আরেকটি উনডো আসছে।
একটি প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ বাংলায় টেকনোলজি নিউজ
Tech tips bangla
ব্যবসা
স্বাস্থ্য ও সমসাময়িক বিষয় বিশ্লেষণ।
আপনি আপনার মতো করে লিখে নিবেন।
এরপর নেক্সেট বাটনে ক্লিক করলে আপনাকে একটি ক্যাটাগরী সিলেক্ট করতে বলবে।
আপনি আপনার ব্যবসার ধরণ অনুযায়ী একটি ক্যাটাগরী সিলেক্ট করে দিবেন।
এরপর, আপনাকে আপনার একাউন্টের ধরন বা (Account Type) সিলেক্ট করতে বলবে। আপনি বিজনেস অথবা ক্রিয়েটর যে কোন একটি অপসন সিলেক্ট করবেন।
আমি ক্রিয়েটর অপসনটি সিলেক্ট করলাম এবং নেক্সট বাটলে ক্লিক করলে আমাকে ওয়েলকাম স্ক্রিনে নিয়ে যাচ্ছে।
এবার আমি স্কিপ বাটনে ক্লিক করে আমার
টুইটার প্রফেশনাল একাউন্ট সেটআপের বেশীরভাগ কাজ সম্পন্ন করে ফেলেছি।
আমার একাউন্টটি এখন এরকম দেখাচ্ছে।
উপরে আমার দেয়া লোগের
সাথে একাউন্ট নেম, তার নীচে ইউজার আইডি ও একাউন্ট ডেসক্রিপশন দেখাচ্ছে।
বাকী আছে, একটি ব্যানার সয়যোজন করা, যা আমি আমি Edit Profile বাটনে ক্লিক করে সম্পন্ন করবো।
👉Edit Profile বাটনে ক্লিক করার পর আমি আমার প্রফেশনের সাথে সংগতিপূর্ণ একটি কাভার ফটো এ্যাড করেছি, আপনি আপনার বিজনেসের সাথে সামঞ্জস্য রেখে একটি কাভার ফটো এ্যাড করে নিবেন।
এখানে আমি Save বাটনে ক্লিক করে twitter professional account creation সম্পন্ন করেছি। আপনিও এভাবেই করবেন।
উপরে দেখানো পদ্ধতিগুলো ব্যবহার করে টুইটার প্রফেশনাল একাউন্ট তৈরী করতে যদি কোন সমস্যা হয়- তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। যথাসময়ে উত্তর দেয়ার চেষ্টা করবো।






